গ্রাফিক্স ডিজাইল ও মাল্টিমিডিয়া পরীক্ষা-২০২৫ (জুলাই-ডিসেম্বর ও আক্টোবর-ডিসেম্বর) প্রশ্ন ও উত্তর
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস/৩ মাস) মেয়াদী তাত্বিক পরীক্ষা–২০২৫
জুলাই-ডিসেম্বর ও আক্টোবর-ডিসেম্বর ২০২৫ সেশন
বিষয় : গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং
(বিষয় কোড ০০০৮১)
সময়ঃ ১ ঘন্টা পূর্ণমান : ৬০
নৈর্ব্যক্তিক প্রশ্ন (মান ১ X ১০ = ১০)
১। ফটোশপে কমান্ড সম্বলিত কয়টি মেনু থাকে —
(ক) ৯টি (খ) ৮টি (গ) ৭টি (ঘ) ৬টি ।
উত্তর: (ক) ৯টি
২। নিচের কোনটি Graphic software-
(ক) Adobe Photoshop (খ) Adobe Illustrator (গ) Quark Xpress (ঘ) সবকয়টিই।
উত্তর: (ঘ) সবকয়টিই
৩। Toolbox হতে tool কয় ভাবে নির্বাচন করা হয়—
(ক) ৪ ভাবে (খ) ৩ ভাবে (গ) ২ ভাবে (ঘ) ১ ভাবে ।
উত্তর: (গ) ২ ভাবে
৪। MP4 হলো–
(ক) Video file (খ) Audio file (গ) ZIP file (ঘ) কোনোকটিই নয়।
উত্তর: (ক) Video file
৫। Paste করার শর্টকাট কমান্ড হলো–
(ক) Ctrl + P (খ) Ctrl + V (গ) Ctrl + S (ঘ) Ctrl + A।
উত্তর: (খ) Ctrl + V
৬। RGB মানে কী বুঝায়–
(ক) Red, Green, Black (খ) Red, Gray, Blue
(গ) Red, Green, Blue (ঘ) Red, Green Brown.
উত্তর: (গ) Red, Green, Blue
৭। Circle তৈরির জন্য ব্যবহৃত হয়–
(ক) Star tool (খ) Spiral tool (গ) Ellipse tool (ঘ) Polygon tool।
উত্তর: (গ) Ellipse tool
৮। Invert-এর কাজ হলো–
(ক) কালার কমানো (খ) নেকেটিভ করা (গ) লেয়ার তৈরি করা (ঘ) লেয়ার বাদ দেওয়া।
উত্তর: (খ) নেগেটিভ করা
৯। Content tool-এর অপর নাম হলো–
(ক) Character (খ) Editing text (গ) Formatting text (ঘ) Alignment text।
উত্তর: (খ) Editing text
১০। Illustrator-এর Default Art board-এর মাপ–
(ক) 8.5″X 12″ (খ) 8.5″X 11″ (গ) 8.5″X 10″ (ঘ) 6″X 10″।
উত্তর: (খ) 8.5″X 11″
শূণ্যস্থান পূরণ (মান ১ X ১৪ = ১৪)
১১। সর্বপ্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন টিম বার্নার্স–লি (Tim Berners-Lee)।
১২। New Layer-এর Shortcut Ctrl + Shift + N।
১৩। Flash-এর মুভিতে তিন ধরনের Symbol ব্যবহার করা হয়।
১৪। PPI-এর পূর্ণরূপ হলো Pixels Per Inch।
১৫। MP3 হলো Audio ফাইল ফরম্যাটে।
১৬। Image কে সচল করার জন্য অ্যানিমেশন/গতি দেয়া হয়।
১৭। HTML-এর যাত্রা শুরু হয় ১৯৯১ সালে।
১৮। Rotate tool দিয়ে অবজেক্ট/ইমেজ ঘোরানো করা হয়।
১৯। Cyan 100% ও yellow 100% মিলে সবুজ রং তৈরি হয়।
২০। পিক্সেল হলো ইমেজের ক্ষুদ্রতম একক।
২১। Group-এর শর্টকাট কমান্ড হলো Ctrl + G।
২২। File-এর Resolution নির্ধারণকারী মুড হলো ইমেজ মোড (Image Mode)।
২৩। Path-এর জন্য পেন টুল (Pen Tool) ব্যবহার করা হয়।
২৪। Revert-এর Shortcut হলো F12।
অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও (মান ১ X ১২ = ১৪)
২৫। Adobe Photoshop কী?
Adobe Photoshop হলো একটি শক্তিশালী রাস্টার গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার যা ইমেজ তৈরি, সম্পাদনা এবং ম্যানিপুলেট করতে ব্যবহৃত হয়।
২৬। দুটি ইমেজ ফরমেট–এর নাম লেখ।
JPEG (.jpg) এবং PNG (.png)।
২৭। CMYK দিয়ে কী বুঝায়?
CMYK মানে Cyan, Magenta, Yellow এবং Key (Black)। এটি একটি কালার মডেল যা প্রিন্টিং–এর জন্য ব্যবহৃত হয়।
২৮। ইমেজ কী?
ইমেজ হলো পিক্সেলের সমন্বয়ে গঠিত একটি ডিজিটাল চিত্র বা ছবি।
২৯। ফটোশপে ইমেজকে কীভাবে রিসাইজ করা যায়?
ফটোশপে Image > Image Size অপশনে গিয়ে ইমেজকে রিসাইজ করা যায়।
৩০। ZIP ফাইলের কাজ লেখ।
ZIP ফাইল একাধিক ফাইল বা ফোল্ডারকে সংকুচিত করে একটি ফাইলে পরিণত করে, যা স্থান বাঁচাতে এবং দ্রুত ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
৩১। মাল্টিমিডিয়া বলতে কী বোঝায়?
মাল্টিমিডিয়া বলতে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স এবং অ্যানিমেশন – এই বিভিন্ন ধরণের মিডিয়ার সমন্বিত ব্যবহার বোঝায়।
৩২। Layer কী?
ফটোশপে লেয়ার হলো ইমেজের স্বতন্ত্র, স্ট্যাক করা উপাদান যা একে অপরের উপরে স্থাপন করা হয়, যাতে প্রতিটি উপাদান আলাদাভাবে সম্পাদনা করা যায়।
৩৩। Group object কী?
Group object হলো একাধিক অবজেক্টকে একসাথে করে একটি একক সত্তা হিসেবে পরিচালনা করা, যাতে সেগুলোকে সহজে নড়া-চড়া, ছোট-বড় এবং পরিবর্তন করা যায়।
৩৪। দুটি Animation software-এর নাম লেখ।
Adobe Animate এবং Blender।
৩৫। DCS-এর পূর্ণরূপ লেখ।
DCS-এর পূর্ণরূপ হলো Desktop Color Separation।
৩৬। Brightness কী কাজে ব্যবহৃত হয়?
Brightness ইমেজের সামগ্রিক উজ্জ্বলতা বাড়াতে বা কমাতে ব্যবহৃত হয়।
৩৭। Move tool কী?
Move tool ফটোশপে লেয়ার, সিলেকশন বা অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে ব্যবহৃত হয়।
৩৮। Filter এর কাজ কী?
Filter হলো ইমেজে বিভিন্ন ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করার জন্য ব্যবহৃত হয়।
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও (মান ৩ X ৪ = ১২)
৩৯। প্রাইমারি কালার ও সেকেন্ডারি কালার সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রাইমারি কালার: যে রংগুলো অন্য কোনো রং মিশিয়ে তৈরি করা যায় না এবং যা থেকে অন্য সব রং তৈরি করা যায়, সেগুলোকে প্রাইমারি কালার বলে। যেমন: লাল, সবুজ এবং নীল (RGB) ডিজিটাল প্রদর্শনের জন্য
সেকেন্ডারি কালার: দুটি প্রাইমারি কালার সমান অনুপাতে মিশ্রিত করে যে রং তৈরি হয়, তাকে সেকেন্ডারি কালার বলে। যেমন: লাল ও সবুজ মিশিয়ে হলুদ, লাল ও নীল মিশিয়ে ম্যাজেন্টা, সবুজ ও নীল মিশিয়ে সায়ান।
৪০। কিভাবে Text আকর্ষণীয় করা যায়?
টেক্সটকে আকর্ষণীয় করার জন্য ফন্ট নির্বাচন, ফন্টের আকার, রং, স্টাইল (যেমন বোল্ড, ইটালিক), স্পেসিং, অ্যালাইনমেন্ট, শ্যাডো, গ্রেডিয়েন্ট এবং টেক্সচার ইফেক্ট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, টেক্সটকে একটি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড বা চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ডিজাইন করা গুরুত্বপূর্ণ।
৪১। স্কেচ করার জন্য কী কী উপাদান ব্যবহার হয়?
স্কেচ করার জন্য সাধারণত পেন্সিল (বিভিন্ন ধরণের এইচবি, বি), কাগজ (স্কেচবুক), ইরেজার, শার্পনার এবং কখনও কখনও চারকোল বা ইনক পেন ব্যবহার করা হয়। ডিজিটাল স্কেচিংয়ের জন্য গ্রাফিক্স ট্যাবলেট এবং স্টাইলাস কলম ব্যবহার করা হয়।
৪২। ভেক্টর গ্রাফিক্স কী?
ভেক্টর গ্রাফিক্স হলো গণিতনির্ভর চিত্র, যা জ্যামিতিক আকার (যেমন বিন্দু, রেখা, বক্ররেখা, বহুভুজ) এবং তাদের বৈশিষ্ট্যের (যেমন রং, স্টাইল, পুরুত্ব) উপর ভিত্তি করে তৈরি হয়। ভেক্টর গ্রাফিক্সকে যেকোনো আকারে বড় বা ছোট করা যায় কিন্তু এর গুণগত মান অপরিবর্তিত থাকে। Adobe Illustrator এই ধরণের গ্রাফিক্স তৈরির জন্য ব্যবহৃত হয়।
Answer the following questions in English : (Mark : 1 X 2 = 2)
৪৩। What is your favorite game?
My favorite game is cricket.
৪৪। How many seasons are there in (our country Bangladesh)?
There are six seasons in Bangladesh.
Translate into English of the following sentences (Mark : 1 X 3 = 3)
৪৫। মেয়েটি না হেসে পারল না।
The girl could not help laughing.
৪৬। কয়লা ধুলে ময়লা যায় না।
Black will take no other hue
৪৭। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
It has been raining cats and dogs since morning.
Translate into Bangla of the following sentences (Mark : 1 X 2 = 2)
৪৮। Every mother loves her child.
প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন।
৪৯। A friend in need is a friend indeed.
বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
Write the correct form of verbs in the brackets (Mark : 1 X 3 = 3)
৫০। Father came yesterday.
৫১। He is weak in English.
৫২। Two and two make four.