২৫ বছরে হার্ট অ্যাটাক (Heart Attack), ১২ বছর বয়সে ক্যান্সার (Cancer) কিংবা ৩০ বছরে স্ট্রোক (Stroke)! অল্প বয়সে বা অপ্রাপ্তবয়স্কদের এসব রোগ দেখলে আজকাল আর অবাক হওয়ার কিছু নেই। যদিও আমরা জেনে আসছি এসব হলো বৃদ্ধ বয়সের রোগ। এখন দৃশ্যপট বদলে গেছে। খুব অল্প বয়সেই এসব অসংক্রামক রোগগুলো আঘাত হানতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা...
Author: InfotakeBD
নাক ডাকা রোগ নয়, রোগের লক্ষণঃ নাক ডাকা বন্ধের ১০ টি উপায়
ঘুমের মধ্যে নাক ডাকা নিঃসন্দেহে বিব্রতকর। নাক ডাকা এমন একটা সমস্যা যা কিনা ডেকে আনতে পারে রীতিমত দাম্পত্য কলহ। শুনতে যতই হাস্যকর হোক, অনেকেই এই সমস্যার ভুক্তভোগী। যিনি নাক ডাকেন তিনি নিজে টের না পেলেও তার সঙ্গীর ঘুম হারাম হয়ে যায়। নাক ডাকা কোনো অসুখ নয়, তবে রোগের লক্ষণ হতে পারে। যিনি নাক ডাকেন, তার...
এসিডিটির লক্ষণসমূহ এবং এর থেকে মুক্তির উপায়
হাইপার এসিডিটি বা এসিড ডিসপেপসিয়া খুব পরিচিত স্বাস্থ্য সমস্যা। আমাদের পাকস্থলি থেকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড নিঃসরণের কারনে হাইপার এসিডিটি হয়। বিভিন্ন কারনে হাইড্রোক্লেরিক এসিড নিঃসরণ বাড়তে পারে। সাধারণত বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণে, অতিরিক্ত ভাজা-পোড়া ও মসলাযুক্ত খাবার খাওয়ায় বা অত্যাধিক মানসিক চাপজনিত কারনে এসিড নিঃসরণ বাড়ে। এছাড়া আমাদের পাকস্থলীর প্রাচীর থেকে মিউকাস ক্ষরণ কমে গেলে,...
জেনে নিন ক্যান্সারের সাতটি লক্ষণ
ক্যান্সার বলতেই ভয়ে আঁৎকে উঠেন অনেকে। এখনো এই রোগের পরিপূর্ণ চিকিৎসা সহজলভ্য নয় এবং মৃত্যুর হার অনেক বেশি।এ কারনেই এই ভীতি। মূলত অবহেলা এবং সঠিক সময়ে চিকিৎসা না করানোর জন্যই ক্যান্সার রোগের জটিলতা দিন দিন বাড়ছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ স্বাস্থ্য সমস্যার বিষয়ে খুব একটা সচেতন নন। এর মধ্যে ক্যান্সারের লক্ষণগুলো খুব ধীরে এবং অজান্তেই...
যে পাঁচটি লক্ষণ দেখে স্ট্রোক চিনবেন
স্ট্রোক আমাদের সবার কাছেই খুব পরিচিত স্বাস্থ্য সমস্যা। আধুনিক জীবন-যাপন ও অনিয়ন্ত্রিত খ্যাদ্যাভ্যাসের কারনে দিনকেদিন এর প্রবণতা বাড়ছে। সাধারণত মস্তিষ্কে রক্ত সরবরাহের ক্ষেত্রে কোন ধরনের বাধার সৃষ্টি হলে স্ট্রোক হয়। স্ট্রোক হলেই ভয় পাওয়ার কিছু নেই। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে স্ট্রোকজনিত মৃত্যুর ঝুঁকি যেমন কমে, তেমনি স্বভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনা ও পুনরায় স্ট্রোকের ঝুঁকি এড়ানোও...
শীতে শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে বেঁচে থাকার উপায়
শীতকাল আমাদের অনেকেরই প্রিয় ঋতু। কিন্তু শীতের আমেজ সব সময় প্রফুল্ল মন ও সুস্থ দেহে উপভোগ করা যায় না। ঠান্ডা আবহাওয়া এবং শুষ্কতা এ সময়কার বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী । শীতের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ। ইংরেজিতে যাকে বলে একিউট রেস্পিরেটরি ইনফেকশন বা সংক্ষেপে এ.আর.আই। কাশি ও ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে নিউমোনিয়া এবং...
জরায়ু ক্যান্সারের ৫টি লক্ষণ ও চিকিৎসা
সার্ভিকাল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার রোগটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। ক্যান্সারে আক্রান্ত বাঙ্গালি নারীদের এক-চতুর্থাংশ জরায়ুর ক্যান্সারে ভুগছেন। আমাদের দেশে নারীরা সাধারণত এসব সমস্যা সম্পর্কে আলোচনা করতে চায় না। ফলে ক্যান্সার ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়তে থাকে। সাধারনত লাসিকা ও রক্তের মাধ্যমে তা লিভার, ফুসফুস ও মস্তিষ্কে দ্রুত ছড়িয়ে পড়ে। অধিকাংশ সময়ই জরায়ুর ক্যান্সারে...
রক্তচাপ নিয়ন্ত্রণের ৫টি কৌশল
হাইপারটেনসন, উচ্চরক্তচাপ কিংবা হাই ব্লাডপ্রেসার যে নামেই ডাকি না কেন বর্তমান বিশ্বে এটি একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা ২০ ভাগ এবং বৃদ্ধদের মধ্যে শতকরা ৪০-৬৫ ভাগ লোক এই সমস্যায় আক্রান্ত।আশংকার বিষয় হচ্ছে এর মধ্যে প্রায় অর্ধেক লোকই জানে না যে তারা হাইপারটেনসনে আক্রান্ত। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার মার্কারি। বয়সভেদে...
রক্তে সুগারের মাত্রা হঠাৎ কমে গেলে কি করবেন ?
রক্তে সুগার বা গ্লুকোজ পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে। অনেকে একে সংক্ষেপে হাইপো বলে থাকেন। আমাদের মস্তিষ্কের সঠিক কর্মক্ষমতার জন্য গ্লুকোজের সরবরাহ ঠিক থাকা অপরিহার্য। কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে মস্তিষ্কেও এর সরবরাহ কমে যায়। ফলে নানা উপসর্গ দেখা দেয়। রক্তে অতিমাত্রায় গ্লুকোজ কমে গেলে জ্ঞান হারানো থেকে শুরু করে মস্তিষ্কের স্থায়ী...
শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ার ৫টি কারন
শীত আমাদের অনেকেরই প্রিয় ঋতু। কিন্তু এই শীতেই হয়ত অনেকের জীবনে নেমে আসতে পারে দুর্বিষহ দুর্যোগ। এই সময় হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বাড়ে। ডাক্তারি পরিভাষায় একে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। শীত এলে তাই হার্ট বা হৃদযন্ত্রের সুস্থতার ব্যাপারে বাড়তি নজর দেয়া জরুরী। শীতের সময় নানা কারনে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের প্রকোপ...
কিডনি পাথর প্রতিরোধের ৪টি উপায়
রেনাল স্টোন বা কিডনির পাথর আমাদের দেশে খুবই পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। একে অনেক সময় রেনাল ক্যালকুলিও বলা হয়। সাধারণত শরীরে থাকা বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলো ঘন হয়ে ক্রিস্টাল বা স্ফটিক গঠনের মাধ্যমে কিডনিতে পাথর তৈরি করে। পাথর ছোট হলে অনেক সময় প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তবে আকারে ৩ মি.মি. এর চেয়ে বড় হলে...
গ্যাস্ট্রিক আলসার থেকে বেঁচে থাকার ৭টি উপায়
গ্যাস্ট্রিক আলসার রোগটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। ডাক্তারি ভাষায় এটাকে পেপটিক আলসার ডিজিজ কিংবা গ্যাস্ট্রিক আলসার ডিজিজ বলা হয়। তবে সাধারন মানুষের কাছে এই রোগটি গ্যাস্ট্রিকের ব্যাথা, গ্যাসের ব্যাথা, পেটের আলসার, খাদ্যনালীর ঘা ইত্যাদি নামে পরিচিত। ডাক্তারের কাছে এসে রোগীরা সাধারণত এই নামেই সমস্যা উপস্থাপন করে। অগোছালো জীবন-যাপন, অনিয়মিত খাবার গ্রহণ, খাবার বাছাইয়ে অসতর্কতা...
টাইফয়েড প্রতিরোধের ৬টি উপায়
টাইফয়েড রোগের নাম শুনে নাই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। একসময় এ রোগ হওয়া মানেই মৃত্যু নিশ্চিত ছিল। ধারণা করা হয়, টাইফয়েড রোগের প্রকোপেই গ্রীক সভ্যতা তার জৌলুস হারাতে শুরু করে। টাইফয়েড মূলত একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। সালমোনেলা টাইফি (Salmonella Typhi) নামক ব্যাকটেরিয়া এই রোগ সৃষ্টির জন্য দায়ী। কাদের ঝুঁকি...
অটিজম এর ছয়টি লক্ষণ ও চিকিৎসা
বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের যে অটিজম ছিল তা হয়ত আমরা অনেকেই জানি। এ কারনে অনেকে মনে করেন অটিজম আক্রান্ত শিশুরা হয়ত অতি মাত্রায় মেধাবী হয়ে থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে, দৈনন্দিন অনেক কাজকর্মেই অটিস্টিক শিশুরা অন্যের উপর নির্ভরশীল। এ কারনে অটিস্টিক শিশুদের সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত জানা থাকা জরুরি। কেননা যথাযথ সহযোগিতা, সমর্থন ও শিক্ষা পেলে অটিস্টিক শিশুরাও...
লো প্রেসার নিয়ন্ত্রণের ৫টি উপায়
রক্তচাপ কমে যাওয়া, লো প্রেসার, লো ব্লাড প্রেসার কিংবা নিম্ন রক্তচাপ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তবে নিম্ন রক্তচাপ নিয়ে অযথা বা অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নেই। কেননা এটা উ”চ রক্তচাপের চেয়ে কম ক্ষতিকর ও স্বল্পমেয়াদী সমস্যা। অনেকেই মনে করেন দুর্বল স্বাস্থ্যের অধিকারীরাই নিম্ন রক্তচাপে ভুগে থাকেন। এটা সত্য নয়। মোটা মানুষেরও নিম্ন রক্তচাপ বা লো...
জেনে নিন ডায়াবেটিসের ১১টি লক্ষণ
সাধারনত যেকোন কারনে রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা বেড়ে গেলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে ডায়বেটিস বা মধুমেহ রোগ বলে। পৃথিবীতে মানব মৃত্যুর কারনগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীতে বর্তমানে ডায়াবেটিস এ অক্রান্ত রোগীর হার শতকরা ৮ ভাগ। এটা ২০৩০ সাল নাগাদ শতকরা ১০ ভাগে পৌঁছে যেতে পারে। ডায়বেটিসে আক্রান্ত রোগীর সংখ্যাধিক্য...
রক্তদানের আগে যে ৬টি বিষয় জানা জরুরি
রক্তদান, রক্ত পরিসঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশন (Blood Transfusion) চিকিৎসা বিজ্ঞানের এক অভাবনীয় সাফল্য। রক্তদানের ফলে বাঁচছে অসংখ্য প্রাণ, কমছে মৃত্যুর হার। তবে রক্তাদানের ব্যাপারে কয়েকটি বিষয় না জেনে নিলে দেখা দিতে পারে নানা জটিলতা। ঠিকমত পরীক্ষা-নীরিক্ষা না করে রক্ত নিলে অনেক সময় বিভিন্ন সংক্রামক ও মরণঘাতি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি মৃত্যুও হতে পারে।...
কিডনি ভালো রাখার ১০টি উপায়
মানব দেহের ৫টি অত্যাবশ্যকীয় অঙ্গের মধ্যে কিডনি অন্যতম। মানুষের শরীরে দুইটি কিডনি থাকে। কিডনি শরীরে পানির ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন ধরনের দূষিত ও বর্জ্য পদার্থ ছেঁকে শরীর থেকে বের করে দেয়। তাই কিডনি বিকল হলে বা ঠিকমত কাজ না করলে ঘটতে পারে নানা বিপত্তি। কিডনির যেকোন রোগ নীরব ঘাতক। কেননা তা মানুষকে ধীরে ধীরে...
ত্বকে ফাঙ্গাস সংক্রমনের লক্ষণসমূহ
ত্বকে ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণ খুবই সাধারণ ঘটনা। শীত এলে এই সমস্যা বেড়ে যায়। যেকোন মানুষের ত্বকেই ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। ত্বকের উপরিভাগে যেসব ফাঙ্গাস সংক্রমণ ঘটে তাদের মধ্যে ক্যানডিডা ও ম্যালাসেজিয়া নামক ইস্ট এবং ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম ও ইপিভারমোফাইটন নামক ডার্মাটোফাইট প্রধান। মানুষের ত্বকের একেবারে বাইরের দিকে থাকে নির্জীব কেরোটিন। ডার্মাটোফাইটগুলো এই কেরোটিনকে আক্রমণ করে...
হেপাটাইটিস ‘ই’ ভাইরাস জনিত জন্ডিস: লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধে করণীয়
লিভার বা যকৃতের বিভিন্ন অসুখের মধ্যে সবচেয়ে বেশি যে রোগটি হয় তা জন্ডিস নামে পরিচিত। জন্ডিস আসলে কোনো রোগ নয়। এটি রোগের লক্ষণ। অনেকেই জন্ডিসকে রোগ ভাবেন। এটি একেবারেই ভুল। লিভার বা যকৃতের সমস্যা হলে জন্ডিস হয়। তবে লিভারের সমস্যা ছাড়াও জন্ডিস হতে পারে। নানা কারণে লিভার বা যকৃতে সমস্যা হতে পারে। এর মধ্যে হেপাটাইটিস...